ঐদিন দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বড় ভাকৈর গ্রামের খসরু মিয়ার ফিশারি লিজ নিয়ে তিন বছর ধরে মাছ চাষ করছেন আকবর উল্লাহর ছেলে আজাদ মিয়া (৫৫)। ঐ ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে আজাদ মিয়াদের সঙ্গে একই গ্রামের জাহিদ উল্লাহর ছেলে মাসুক মিয়া পক্ষের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে আজাদ মিয়ার পক্ষে আলিফ মিয়া এবং মাসুক মিয়ার পক্ষে তোহেল মিয়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন আলিফ মিয়া। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানের চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, এখনো কোনো মামলা হয়নি। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।