ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তেজগাঁওয়ে ট্রেনে আগুন: নাশকতা ও হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩, ২০ ডিসেম্বর ২০২৩
তেজগাঁওয়ে ট্রেনে আগুন: নাশকতা ও হত্যার ঘটনায় মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

রেলওয়ে পুলিশ ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যায় পৃথক অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর ৭। এ মামলায় আসামি অজ্ঞাত।

Advertisement

কমলাপুর রেলওয়ে থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতাসহ হত্যায় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নাদিয়া আক্তার পপি, তার শিশু সন্তান ইয়াসিন ও নেত্রকোনার আবদুর রশিদ ঢালী।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!