ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৩
নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাজধানীর পল্লবী ও চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ নিয়ে ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ৮৯০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাবের মিডিয়া বিভাগ জানায়, গত ২৮ অক্টোবর এবং পরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতা ঘটানো হয়। সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব।

Advertisement

এরই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর ঢাকার পল্লবী থেকে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আদম আলী সরকার এবং চট্টগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!