ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আটোয়ারীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ২০ ডিসেম্বর ২০২৩
আটোয়ারীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের আটোয়ারীতে দুটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তোড়িয়া ইউনিয়নে পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

আটোয়ারী থানার ওসি মো. মুসা মিয়ার সার্বিক দিক-নির্দেশনায় ওই মাদকবিরোধী অভিযান দুটি পরিচালনা করা হয়। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এসআই দীনবন্ধু রায়ের নেতৃত্বে ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে তোড়িয়া ইউনিয়নের ধল্লিপাড়া গ্রামের কবরস্থান এলাকা হতে ৩৭ বোতল ফেনসিডিলসহ মো. সুজন আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক সুজন আলী ওই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

Advertisement

অপরদিকে, গোপন তথ্যের ভিত্তিতে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তোড়িয়া শিমুলতলা গ্রামে বিক্রির সময় ১০০ গ্রাম গাঁজাসহ মো. মিজান (৩৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মিজান ওই এলাকার মো. মোকছেদ আলীর ছেলে। 

আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদক আইনে দুটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!