[ দেশজুড়ে ]
নওগাঁয় পর্নোগ্রাফি সংরক্ষণ-বিক্রির দায়ে আটক ৪
আটককৃতরা
নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৫।
বুধবার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ সাদিক।
আটককৃতরা হলেন- উপজেলার ভান্ডারপুর বাজার এলাকার নুরুল হুদার ছেলে জহুরুল ইসলাম, লালুহার এলাকার আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম, আক্কেলপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে মানিক হোসেন ও ভোলার পালশা এলাকার আশরাফুল ইসলামের ছেলে হাসান আলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এবং এর সত্যতা পায়। পরে মঙ্গলবার রাতে ওই বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী চারজনকে আটক করা হয়। আটকের পর তাদের বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!