ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৫ কেজির কোরাল মাছ বিক্রি হলো ১৮ হাজার টাকায়

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৯, ১৯ ডিসেম্বর ২০২৩
১৫ কেজির কোরাল মাছ বিক্রি হলো ১৮ হাজার টাকায়
ছবি- ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ সাগরে বড়শিতে ১৫কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সাগরে বড়শি দিয়ে মাছটি ধরেন মোহাম্মদ নুর ইসলাম নামের এক জেলে।

পরে মোহাম্মদ নুর ইসলাম মাছটি শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকতে নিয়ে যান। সেখানে ১৮ হাজার টাকায় মাছটি কিনে নেন একই এলাকার মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ মনির।

বিষয়টি নিয়ে মোহাম্মদ নুর ইসলাম বলেন, পশ্চিম পাড়া সাগরে মঙ্গলবার দুপুরে বড়শি ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর তিনি বড়শি টেনে তুলছিলেন। বড়শিটি খুবই ভারী মনে হলে কৌশলে টেনে নৌকায় তুললেন। একপর্যায়ে তিনি দেখতে পান, বড় একটি কোরাল মাছ। এরপর সমুদ্র সৈকতে গেলে তখন স্থানীয় লোকজন মাছটি দেখার জন্য ভিড় করেন।’ 

Advertisement

মাছ ব্যবসায়ী মোহাম্মদ মনির বলেন, ১৫ কেজি ওজনের কোরাল মাছটি ১৮ হাজার টাকায় তিনি কিনেছেন। ভালো দামের আশায় মাছটি একটি ঝুড়িতে রেখেছেন। প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করতে চান। পরে মাছটি কিছু লাভ নিয়ে অন্য একজনকে বিক্রি করে দেন।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সাগরের কোরাল মাছ খুবই সুস্বাদু। এই মাছ সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!