ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে জামাইয়ের গরু চুরি, সকালে মিলল ব্যবসায়ী শ্বশুরের লাশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৮, ১৮ ডিসেম্বর ২০২৩
রাতে জামাইয়ের গরু চুরি, সকালে মিলল ব্যবসায়ী শ্বশুরের লাশ
ফাইল ছবি

রাতে জামাইয়ের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এরপর সকালে শ্বশুরের লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। একই রাতে চুরি ও খুন হওয়ার দুটি ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহল সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাচোল উপজেলার উত্তর মল্লিকপুর গ্রামের মৃত ফাকু মণ্ডলের ছেলে জাহিরুল (৫৫) পেশায় একজন গরু ব্যবসায়ী। রোববার সন্ধ্যায় জাহিরুল নিখোঁজ হন। রাত ২টার দিকে তার পরিবারের লোকজন মোবাইলে কল দেন। জাহিরুলের ফোনটি চালু পেলেও কেউ রিসিভ করেননি। সোমবার সকালে জাহিরুলের লাশ ফতেপুর ইউপির সালালপুর বিলের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন।

এদিকে একই রাতে নিহত জাহিরুলের জামাই খোলসি গ্রামের ফাকু মোড়লের ছেলে তরিকুল ইসলাম ভদুর বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে।

Advertisement

নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে ফতেপুর ইউপির সালালপুর বিলের মধ্যে জাহিরুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে গরু চুরির বিষয়ে তার জানা নেই। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!