ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ২ মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ১৮ ডিসেম্বর ২০২৩
ময়মনসিংহে ২ মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুইটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের গপিনপুর গ্রামে ইছব আলীর পুকুর থেকে অজিত মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অজিত মিয়া একই উপজেলার বতিহালা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

এর আগে, রোববার দুপুরে ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া আঙ্গরকান্দা এলাকার একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শশিয়া খাতুন নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শশিয়া খাতুন একই উপজেলার কালিনগর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি মো. চাঁন মিয়া। তিনি জানান, দুইটি মরদেহ পৃথক স্থানে পানিতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মরদেহ দুইটি উদ্ধার করে। এর মধ্যে শশিয়া খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!