ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮২০ মেট্রিক টন কয়লা নিয়ে ভৈরব নদে ডুবল লাইটার জাহাজ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১৫ ডিসেম্বর ২০২৩
৮২০ মেট্রিক টন কয়লা নিয়ে ভৈরব নদে ডুবল লাইটার জাহাজ
ফাইল ছবি

যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে ৮২০ মেট্রিক টন কয়লাবোঝাই লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ভৈরব নদের নওয়াপাড়া অংশে এ ঘটনা ঘটে।

এ সময় লাইটার জাহাজ এমভি আর রাজ্জাক নওয়াপাড়া সরদার মিল খেয়াঘাট সংলগ্ন নোঙর করা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এমভি আর রাজ্জাকের মাস্টার মো. মুরাদ হোসেন।

Advertisement

তিনি বলেন, গত ৮ ডিসেম্বর নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স শেখ ব্রাদার্স হাড়-বাড়িয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা নিয়ে ১০ ডিসেম্বর নওয়াপাড়ায় সরদার মিল ঘাটে জাহাজটি নোঙর করে। পাঁচদিন পর শুক্রবার দুপুর সাড়ে ৩টায় ঘাটে লাগানোর সময় তলা ফেটে জাহাজে পানি ঢুকে তলিয়ে যায়। জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে অভয়নগর থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে। 

শেখ ব্রাদার্সের পরিচালক শেখ শফিয়ার রহমান বলেন, নওয়াপাড়া ভৈরব নদে কয়লাবোঝাই লাইটার জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকেছে। উদ্ধারের কাজ চলছে। ওই জাহাজে ৮২০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!