ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত মজিয়া খাতুন একই গ্রামের মৃত ময়দান আলীর দ্বিতীয় স্ত্রী।
.png)
তবে তার সৎ ছেলেদের দাবি, তাদের মায়ের স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এটা ষড়যন্ত্রমূলকভাবে তাদের সৎ ভাইয়েরা ফাঁসানোর চেষ্টা করছেন।
নিহতের স্বজনরা জানান, মজিয়ার জমিতে ঘর তোলেন সৎ ছেলে আলাল ও দুলাল। সকালে সেখানে যান মজিয়া খাতুন। এ সময় ঘর তোলার প্রতিবাদ করলে আলাল, দুলাল ও তাদের লোকজনের সঙ্গে মজিয়া খাতুনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মজিয়া খাতুনকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সেগুতি সারমিন সারা বলেন, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা নিহতের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাইনি। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের সৎ ছেলে হেলালের দাবি, তাদের মায়ের স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এটা ষড়যন্ত্রমূলকভাবে তাদের সৎ ভাইয়েরা ফাঁসানোর চেষ্টা করছেন।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।