ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শুক্রবার কুড়িগ্রাম-লালমনিরহাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ১৪ ডিসেম্বর ২০২৩
শুক্রবার কুড়িগ্রাম-লালমনিরহাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
ফাইল ফটো

রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট বিদ্যুৎ সঞ্চালন লাইনের অপটিক্যাল ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ ক্যাবল মেরামত কাজের জন্য শুক্রবার (১৫ ডিসেম্বর) কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৩ ডিসেম্বর) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) জিএমডি, রংপুর অনুশাখার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী এ তথ্য জানান।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, পিজিসিবির জিএমডি রংপুরের আওতাধীন ১৩২ কেভি রংপুর-কুড়িগ্রাম এবং রংপুর-লালমনিরহাট সঞ্চালন লাইন টাওয়ারের ওপর অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার (ওপিজিডব্লিউ) ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ওপিজিডব্লিউ মেরামত, পরিবর্তন ও সংরক্ষণ কাজের সময় উল্লিখিত সঞ্চালন লাইন দুটি শাটডাউন থাকবে। এ জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সব গ্রাহক উল্লিখিত সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!