বৃহস্পতিবার ভোরে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল হোসেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার সাহেব আলীর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম। তিনি জানান, ভোরে উপজেলার হরষপুর ইউনিয়নের মির্জাপুর-হরষপুর আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি অটোরিকশাসহ আবুল হোসেনকে আটক করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)