যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১০ এর সদস্যরা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গোপণ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতার কামরুজ্জামান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে করে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
মো. কামরুজ্জামানের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।