ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় গাঁজাসহ গ্রেফতার ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ১ ডিসেম্বর ২০২৩
আখাউড়ায় গাঁজাসহ গ্রেফতার ২
গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধন নগর গ্রামের লিটন মিয়ার ছেলে সানি এবং একই গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে আমিন মিয়া।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম। তিনি জানান,  মাদক বিরোধী অভিযানে ১০ কেজি  গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!