ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাহাজের ইঞ্জিন বিকল: সাগরে ৪ ঘণ্টা ভাসল ৩০০ পর্যটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ১৪ ডিসেম্বর ২০২৩
জাহাজের ইঞ্জিন বিকল: সাগরে ৪ ঘণ্টা ভাসল ৩০০ পর্যটক
ফাইল ফটো

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী এমবি কাজল নামে একটি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে তিন শতাধিক পর্যটক প্রায় চার ঘণ্টা ধরে সাগরে ভাসছিল। মিয়ানমারের জলসীমা হওয়াতে এ সময় আতঙ্কে কেটেছে জাহাজে থাকা যাত্রীদের।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরে এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা আটকে থাকার পর জাহাজের একটি ইঞ্জিন সচল করে রাত ৮টার পরে টেকনাফ ঘাটে ফিরে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, বেলা ৩টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা হয় জাহাজটি। কিন্তু পথে বিকল হয়ে পড়ে। জাহাজটিতে তিন শতাধিক পর্যটক ছিল। বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় জাহাজটি বিকল হয়। জাহাজের ইঞ্জিন মেরামত শেষ হতে সময় লাগে তিন ঘণ্টার বেশি। সন্ধ্যা ৭টার পর মেরামত শেষ হলে আবার টেকনাফের উদ্দেশে রওনা হয়। রাত ৮টার পর জাহাজটি টেকনাফ জেটিঘাটে পৌঁছেছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী৷ 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!