এদিন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের এক বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- একই উপজেলার উত্তর তেতাভূমি এলাকার মৃত ছাদেকুরের ছেলে রাজিব রানা (৩০)।
জানা যায়, বুধবার টাটেরা গ্রামের মোস্তফা কামালের মেয়ে এইচএসসি (১ম বর্ষের) পরীক্ষার্থী (১৬) বিয়ের প্রস্তুতি চলছে। খবর পেয়ে ইউএনও স.ম আজহারুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন এবং কয়েকজন পুলিশ নিয়ে মেয়েটির বাড়িতে যান। যাওয়ার আগেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। তখন বর রাকিব রানাকে আটক করে পুলিশ।
.png)
ইউএনও স.ম আজহারুল ইসলাম বলেন, রাজিব রানার সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিল। বরপক্ষ এরইমধ্যে কনের বাড়িতে উপস্থিত হয়। এলাকাবাসীর কাছে বাল্যবিয়ের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী ও মহিলা বিষয়ক কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের সহায়তায় কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মেলে। ভ্রাম্যমাণ আদালতের কাছে কনেপক্ষের লোকজন ও বর তাদের অপরাধ স্বীকার করে নেন। পরে বিকেল ৪টার দিকে বাল্যবিয়ে নিরোধ আইনে বিয়ে নিবন্ধন বাতিল করাসহ বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।