গ্রেফতারকৃত মো. আজিজুল ব্যাপারী (৩৬) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের খোকন ব্যাপারীর ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কল্যাণপুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কল্যাণপুর নুরুজ্জামানের মুদির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে ১০২ ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
তিনি জানান, গ্রেফতারকৃত আসামির নামে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।