ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, মাঝপদ্মায় আটকা ৬ ফেরি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩২, ১২ ডিসেম্বর ২০২৩
ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, মাঝপদ্মায় আটকা ৬ ফেরি
ছবি: সংগৃহীত

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মাঝনদীতে ছয়টি ফেরি আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‍্যবস্থাপক আলিম দাইয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাত ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি জানান, সন্ধ্যা থেকেই কুয়াশা বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি হতে থাকে। এক পর্যায়ে রাত ১২টার দিকে নদী পথ অস্পষ্ট হয়ে যায়। নদীর ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ফেরি চলাচল
লিংক সফলভাবে কপি হয়েছে!