সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ বলেন, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ জেলার নয়টি উপজেলার দুই হাজার ৪৩৩টি কেন্দ্রে পাঁচ লাখ ১৭ হাজার ৫৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় থেকে ১১ মাসের শিশু ৫৫ হাজার ২৬৫ জন এবং ১২ থেকে ৫৯ মাসের চার লাখ ৬২ হাজার ২৮৯ জন।
তিনি বলেন, জেলার দুই হাজার ৪৩৩টি কেন্দ্রে চার হাজার ৮৬৬ জন স্বেচ্ছাসেবক এবং ৪০৫ জন স্বাস্থ্য সহকারী দায়িত্ব পালন করবেন। এছাড়া ৯৬ জন এএইচআই এবং ৩৪৮ জন পরিবার কল্যাণ সহকারী দায়িত্ব পালন করবেন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ক্যাম্পেইন।
.png)
ডা. মো. একরামউল্লাহ বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলার নয়টি উপজেলায় মাইকিং করা হয়েছে। যেসব শিশু কেন্দ্রে গিয়ে ক্যাপসুল খেতে পারবে না তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা ক্যাপসুল খাওয়াবে। কোনো শিশু ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে না।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।