ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএনসিসিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৭, ১১ ডিসেম্বর ২০২৩
ডিএনসিসিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার
ফাইল ফটো

দ্বিতীয় দফায় শুরু হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। একদিনের এ ক্যাম্পেইন একযোগে শুরু হচ্ছে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে। আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) ক্যাম্পেইন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার রাজধানীর গুলশান-২ এর নগর ভবনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এ তথ্য জানান।

সভায় সভাপতিত্ব করেন উত্তর সিটি করপোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান
 
তিনি বলেন, আমরা ডিএনসিসির পক্ষ থেকে বরাবরই শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের বিষয়ে সচেতন। প্রত্যেক বছরই আমরা এ ক্যাম্পেইন করি। একটি সুন্দর রাষ্ট্র গঠনে সুস্থ নাগরিক সমাজ প্রয়োজন। সুস্থ নাগরিক গড়ে তুলতে আমাদের শিশুদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। সেজন্য নিয়ম অনুযায়ী তাদের টিকা দেওয়া জরুরি। আমরা ডিএনসিসির পক্ষ থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রতি বছরে আয়োজন করি। এ ক্যাম্পেইন ছাড়াও স্থানীয় নিবন্ধিত হাসপাতালগুলো থেকে চাইলে শিশুদের অভিভাবকেরা এই টিকা খাওয়াতে পারেন।  

Advertisement

ডিএনসিসি থেকে জানানো হয়, এ কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তা প্রচার করা হবে।

এবার ৫ লাখ ৮৪ হাজার ৮৩৫ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। এবার ক্যাম্পেইনে মোট কেন্দ্র- এক হাজার ৯০৪টি, মোট স্থায়ী কেন্দ্র- ৫৪টি, মোট অস্থায়ী কেন্দ্র- ১ হাজার ৮৫০টি, মোট স্বাস্থ্য কর্মী বা স্বেচ্ছাসেবী- ১২৮ জন, প্রথম সারির সুপারভাইজার- ৮০ জন, দ্বিতীয় সারির সুপারভাইজার- ১০ জন। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!