ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ টাকায় ব্যাগভর্তি বাজার!

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ১১ ডিসেম্বর ২০২৩
৭ টাকায় ব্যাগভর্তি বাজার!
ছবি: ডেইলি বাংলাদেশ

সারাদেশে পেঁয়াজের বাজারে যেখানে অস্থিরতা সেখানে বিদ্যানন্দ ফাউন্ডেশন ১ কেজি পেঁয়াজ দিয়েছে মাত্র এক টাকায়। শুধু পেঁয়াজ নয়- চাল, ডাল, ডিম, মাছ, মুরগিসহ ১৭টি আইটেম সবই বিক্রি হয়েছে ১ টাকায়। আর ৭ টাকায় মিলেছে ব্যাগভর্তি বাজার।

সোমবার সকাল থেকে দিনব্যাপী রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টারে এই কার্যক্রম পরিচালনা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।  

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ প্রমুখ।

Advertisement

বিদ্যানন্দের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় জরিপের মাধ্যমে অভাবী পরিবার চিহ্নিত করে নির্দিষ্ট কার্ড প্রদান করেন। সে কার্ড দেখিয়ে পরিবারগুলো ৭ টাকায় ৭ ধরনের পণ্য কেনার সুযোগ পায়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ বলেন, দেশে বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হয়নি তখন জীবনবাজি রেখে করোনা মহামারি মোকাবিলায় সম্মুখসমরে যুদ্ধ করে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!