আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনের অ্যানেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ক সার্বিক পরিস্থিতি উপস্থাপন করেন- রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
.png)
তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ছয় থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে দুইজন করে স্বেচ্ছাসেবী কাজ করবেন। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ছয় থেকে ১১ মাস বয়সী আট হাজার ৯১০ জন্য এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ২৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।