ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে এক লাখ ৩২ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ৪ ডিসেম্বর ২০২৩
জয়পুরহাটে এক লাখ ৩২ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নিজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন ডা. ফয়সাল আহমেদ, জেলা তথ্য অফিসার আব্দুল আলীম প্রমুখ।

সভায় জানানো হয়- জেলায় এক লাখ ৩২ হাজার ৮৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯৫২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ২০ হাজার ৮৫১জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!