জেলা সিভিল সার্জন ডা নুর নেওয়াজ আহমেদের সভাপতিত্বে এ সময় সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিস ডা. ইফতেখায়রুল হক সজীব, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ অত্র কার্যালয়ের কর্মকর্তা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ২ লাখ ২০ হাজার ৮০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৮ জুন সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
.png)
কর্মশালায় আরো জানানো হয়, সকাল ৮টা থেকে এক টানা বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা ও ইউনিয়নের ১৭৭টি ওয়ার্ডে এবং ১ হাজার ৩৯৫টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এক সঙ্গে শিশুকে শালদুধ খাওয়ানোসহ স্বাস্থ্যবার্তাসমূহ প্রচার করা হবে।
৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না তাই এ সময়টাতে সম্পূরক ভিটামিন হিসেবে এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এমন কোন সংবাদ পরিবেশন না করা এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।