ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মাসেতুর ওপর দুই বাসের সংঘর্ষ, আহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ৯ ডিসেম্বর ২০২৩
পদ্মাসেতুর ওপর দুই বাসের সংঘর্ষ, আহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

পদ্মাসেতুতে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে বাসের একজন হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পদ্মাসেতুর ১০ ও ১১ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা উত্তর থানা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, শনিবার বিকেল ৪টার দিকে গোল্ডেন লাইন ও মেঘনা ট্রাভেলস লিমিটেড নামে দুই বাসের সংঘর্ষ হয়। এ সময় সেতুর ওপর কাজ চলমান থাকায় এক লাইনে গাড়ি চলছিল। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এতে বাসের এক হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহত দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!