বুধবার বেলা ১১টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া ক্লাবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আলিফ একই এলাকার সাগর হোসেনের ছেলে।
শিশুটির স্বজনরা জানান, সকালে আলিফ খেলা করতে করতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তার মা বাড়ির মধ্যে তাকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাকে অর্ধ-ডুবন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আলিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।