ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুট্টাক্ষেতে দুই চাচাতো বোনকে গণধর্ষণ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ৬ ডিসেম্বর ২০২৩
ভুট্টাক্ষেতে দুই চাচাতো বোনকে গণধর্ষণ
গ্রেফতারকৃত সাতজন

মানিকগঞ্জের ঘিওরে দুই চাচাতো বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘিওর ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি আমিনুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের মো. হৃদয় খান, মো. সোহেল রানা, মো. শাহ আলম, রনি মিয়া, হাসান আলী, তামিম ও ছাকিদ হোসেন।

Advertisement

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। 

এজাহার সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার খলসী গ্রামের ৩৫ ও ২৬ বছর বয়সী দুই চাচাতো বোন একটি অটোরিকশা যোগে সোমবার সন্ধ্যায় ঘিওর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বরংগাইল-দৌলতপুর আঞ্চলিক মহাসড়কের তেরশ্রী মোড়ে পৌঁছালে অটোচালক তাদের নামিয়ে দেন। তারা গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে পাঁয়ে হেঁটে কিছুদূর যাওয়ার পর রাস্তা থেকে কয়েকজন যুবক ভুক্তভোগী এক নারীর মোবাইল নম্বর চান। নম্বর না দেওয়ায় জোরপূর্বক তাদের ফোন, সোনার চেইন ও টাকা হাতিয়ে নেন। এরপর ভুক্তভোগী দুই নারীকে জোরপূর্বক রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেতে ৮ জন মিলে তাদের ধর্ষণ করেন।

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ঘিওরসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে এবং ভুক্তভোগী দুই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গণধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!