ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে এক লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ৫ ডিসেম্বর ২০২৩
মানিকগঞ্জে এক লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।

তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর মানিকগঞ্জের সাতটি উপজেলার ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৮৬ হাজার ৮৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ দেওয়া হবে। তাদের মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ১৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৬৫ হাজার ৭৩২ জন শিশু রয়েছে। মানিকগঞ্জ পৌরসভার ৪৪টি ও সাত উপজেলার এক হাজার ৫৬৭টি কেন্দ্রসহ মোট এক হাজার ৬১১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে স্বাস্থ্যবিভাগের কর্মী ছাড়াও তিন হাজার ২২২ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

Advertisement

এর আগে, ভিটামিন ‘এ’ প্লাস এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন ডা. দিবাকর মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল আমীন, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রশীদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ মানিকগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!