নিহতরা হলেন- উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রিরাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও তার বন্ধু একই গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে সোহাগ মিয়া (১৮)।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সাগরদিঘী থেকে শহর গোপীনপুর যাচ্ছিলেন। পথে কামালপুর এলাকায় পৌঁছালে একটি অটোভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা সোহাগ ও সবুজ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
.png)
পরে উন্নত চিকিৎসার জন্য সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।