সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৭। এর আগে, রোববার নগরীর পতেঙ্গা থানার কাটঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে র্যাব। গ্রেফতারকৃত ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নিবড়া গ্রামের মৃত আরু মিয়ার ছেলে। অপহৃত ওই ছাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে অধ্যয়নরত।
র্যাব জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে ওই বিদ্যালয়ের গণিত শিক্ষক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। এতে রাজি না হওয়ায় তাকে গত ২৮ নভেম্বর সকালে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর স্কুলশিক্ষক ইকবাল হোসেনকে আসামি করে কসবা থানায় মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা।
.png)
এরই পরিপ্রেক্ষিতে পুলিশ জানতে পারে, ওই শিক্ষার্থীকে নিয়ে চট্টগ্রামে অবস্থান করছেন আসামি। পরে রোববার কাটঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধারসহ আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।