ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে শিশু অপহরণ মামলায় দু’জনের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ২৬ অক্টোবর ২০২৩
রাজশাহীতে শিশু অপহরণ মামলায় দু’জনের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে শিশু অপহরণ মামলায় দু’জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। 

সাজাপ্রাপ্তরা হলেন- চারঘাটের গোপিনপুর এলাকার কামরুলের ছেলে মিজানুর রহমান এবং একই উপজেলার তাতারপুর মন্ডলপাড়া এলাকার মকবুলের ছেলে রাজীবুল ইসলাম ওরফে রাজীব।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ অক্টোবর বাঘা বাজার থেকে ঐ শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করেন আসামিরা। পরে শিশুটির বাবার কাছে ছেলেকে মুক্তি দিতে মুক্তিপণ দাবি করা হয়৷ পরবর্তীতে ঐ শিশুর বাবা বাদী হয়ে বাঘা থানায় মামলা করেন৷

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আক্তার মিতা জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মিজানুর রহমানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

অপর আসামি রাজীবুল ইসলাম ওরফে রাজীবকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আসামিদের হাজতবাস (যদি থাকে) তা সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক৷ এছাড়া এ মামলায় সিরাজুল নামের একজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!