ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ঘরের ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ২ ডিসেম্বর ২০২৩
মেহেরপুরে ঘরের ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে কলা ব্যবসায়ীর ঘরের ছাদ থেকে ২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব।

শনিবার সকাল ১১টার দিকে পিরোজপুর গ্রামের নঈমুদ্দীনের ছেলে কলা ব্যবসায়ী মিঠন আলীর বসতঘরের ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করেন মেহেরপুর সদর থানা পুলিশ ও র‍্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ সদস্যরা।

স্থানীয়রা জানায়, মিঠন আলীর বাড়ির ছাদে কে বা কারা একটি ব্যাগে ২টি বোমা আকারের বস্তু রেখে যায়। রাতে গৃহকর্তা মিঠন ছাদে গেলে এ দুটি বস্তু দেখতে পান। পরে পুলিশ ও র‍্যাবকে খবর দিলে তারা সেসব উদ্ধার করে।

Advertisement

গৃহকর্তা মিঠন আলী জানান, আমাকে ফাঁসানোর জন্য শক্রতাবশত কেউ ঘরের ছাদে বোমার মতো এসব বস্তু রেখে গেছে।

মেহেরপুর সদর থানায় ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তু দুটি বোমা কিনা সেটি জানার জন্য বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। কারা এসব বস্তু রেখে গেছে তা শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!