গ্রেফতারকৃতরা হলেন- রুবেল, মারুফ খান, আল আমিন ও হৃদয় সরদার।
র্যাব-১০ জানায়, গ্রেফতারকৃতরা যাত্রাবাড়ীর রায়হান সুপার মার্কেটের ছাদে বসে পেট্রল বোমা ও ককটেল তৈরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১২টি দেশীয় অস্ত্র (ছুরি, চাপাতি, সুইচ গিয়ার চাকু), ১০টি পেট্রল বোমা, চারটি ককটেল, ৯০ গ্রাম গান পাউডার, আড়াই কেজি গাঁজা, একটি গাঁজা মাপার যন্ত্র, দুই লিটার পেট্রল, একটি মোটরসাইকেল ও তিনটি হেলমেট উদ্ধার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা নাশকতার উদ্দেশ্যে পেট্রল বোমা ও ককটেল তৈরি করছিল। তারা যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি অপু ও সহ-সভাপতি ফাহিমের নেতৃত্বে যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব-১০।