নিহত ওই শিক্ষার্থী হলেন নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩) ও অপরজন আতাউর রহমানের ছেলে লাভলু (১২)।
আহত ও নিহতদের বাড়ী শ্রীবরদী উপজেলার রাণি শিমুল ইউনিয়নে। লাভলু এ বছর এইচএসসি পাশ করেছেন ও মেহেদী বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
.png)
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১ ডিসেম্বর বিকেল ৫টার দিকে ওই তিন যুবক পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলা থেকে শ্রীবরদী শহরে যাচ্ছিলেন। ঘটনাস্থলের মোড়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি তাল গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। এ সময় গাড়ির গতি বেপরোয়া ছিল ও যুবকদের মাথায় হেলমেট ছিল না।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান ছিদ্দিক জানান, এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।