ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল-পাওয়ার ট্রিলারের সংঘর্ষ, নিহত যুবক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ২ ডিসেম্বর ২০২৩
মোটরসাইকেল-পাওয়ার ট্রিলারের সংঘর্ষ, নিহত যুবক
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল-পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে আইনুর বিশ্বাস (২২) না‌মে এক মোটরসাই‌কেলচালক এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। শনিবার ভোর সা‌ড়ে ৪টার দি‌কে রাজশাহী মেডি‌কে‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

‌নিহত আয়নুল বিশ্বাস উপজেলার জুড়ানপুর পূর্ব পাড়ার আব্দুল মান্নান বিশ্বাসের ছোট ছেলে।

পা‌রিবা‌রিক ও স্থানীয় সূত্রে জানা ‌গে‌ছে, শুক্রবার (১ ডি‌শেম্বর) দুপুরে জেলার দামুড়হুদা কার্পসডাঙ্গা সড়‌কের কোমরপুর এলাকায় মোটরসাই‌কেলের সঙ্গে পাওয়ার ট্রিলারের মুখোমুখি ‌সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আয়নুল বিশ্বাস সড়‌কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পথচা‌রীরা তা‌কে উদ্ধ‌ার ক‌রে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

Advertisement

পরে চুয়াডাঙ্গা সদর হাসপা‌লে নি‌লে চি‌কিৎসক তা‌কে রাজশাহী মে‌ডি‌কে‌লে রেফার্ড ক‌রেন। ‌সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সা‌ড়ে ৪টার দি‌কে তিনি মারা যান।

দামুড়হুদা ম‌ডেল থানার ওসি (তদন্ত) মাহাবুব ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সংঘর্ষ
লিংক সফলভাবে কপি হয়েছে!