ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনাইমুড়ীতে হত্যাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ১ ডিসেম্বর ২০২৩
সোনাইমুড়ীতে হত্যাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত জাকির হোসেন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় চারটি হত্যা, তিনটি অস্ত্রসহ জাকির হোসেন নামে ১৫ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক এবং দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, বৃহস্পতিবার রাতে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে।

Advertisement

র‍্যাব জানায়, জাকির হোসেন চারটি হত্যা, তিনটি অস্ত্রসহ ১৫ মামলার আসামি। এছাড়া অস্ত্র আইনে একটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!