মৃত আরাফাত একই ইউনিয়নের মো. ইসমাইলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে আরাফাতের মা বাড়ির পাশের দোকান থেকে আরাফাতকে একটি চিপস কিনে দেন। চিপসের সঙ্গে প্যাকেটে থাকা একটি বেলুন ফোলাতে গিয়ে সেটি তার গলায় আটকে যায়। পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও বেলুনটি বের করতে না পেরে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
.png)
শিশুটির মা আছমা বেগম বলেন, বাড়ির পাশে দোকান আছে। বিকেলে খেলার ছলে আরাফাত দোকানে গেলে তাকে চিপস কিনে দিই। চিপসের প্যাকেটে একটি বেলুনও ছিল। ওই বেলুন ফোলাতে গেলে আরাফাতের গলায় তা আটকে যায়। এতে আরাফাত বেশ কষ্ট পাচ্ছিল। অনেক চেষ্টা করেও বেলুন বের করতে না পেরে তাকে পানি খাওয়ানোর চেষ্টা করি। পানি খাওয়ানোর পর তার শ্বাসকষ্ট আরো বেড়ে যায়। লামা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন আরাফাত মারা গেছে।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার রায়হান জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তারপরও আমরা ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। শ্বাসনালিতে বেলুন আটকে যাওয়ায় শ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।