ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খিলগাঁও থেকে অপহরণ, নওগাঁয় উদ্ধার হলো কিশোরী

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২৭ নভেম্বর ২০২৩
খিলগাঁও থেকে অপহরণ, নওগাঁয় উদ্ধার হলো কিশোরী
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাট থেকে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার রাত ৯টায় উপজেলার আমাইতারা বাজার থেকে গ্রেফতার করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার ধামইরহাট থানার রসপুর কুর্সামারী গ্রামের আবু বক্কর ছিদ্দিক (৫০) ও তার ছেলে নাঈম হাসান (২৩)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- খিলগাঁও থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর থানার মাতব্বরের চর গ্রামের সুমন মিয়া পরিবারসহ ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানে ভাড়া বাসায় বসবাস করতেন। তার মেয়ে স্মৃতি আক্তার (১৬) গত ১০ নভেম্বর দুপুর আড়াইটার সময় ঢাকার গোড়ানের বাসা হতে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাসায় ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারেন ওইদিন বিকেলে বাসার পাশে পাকা রাস্তায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁত পেতে থাকা এজাহারনামীয় নাঈম হাসান ভিকটিম স্মৃতি আক্তারকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। 

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- ঘটনার ১৬ দিন পর খিলগাঁও থানায় ভিকটিমের বাবা সুমন মিয়া একটি অপহরণের মামলা দায়ের করেন। মামলা পর তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অপহরণকারীর অবস্থান জানার পর র‌্যাব-৫ কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে রোববার রাতে অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদে ধামইরহাট থানার আমাইতারা বাজার এলাকা থেকে নাঈম হাসান ও তার বাবা আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: অপহরণ নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!