ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোস্টগার্ডের সহায়তায় দেশে ফিরলেন জেলে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৫ নভেম্বর ২০২৩
কোস্টগার্ডের সহায়তায় দেশে ফিরলেন জেলে
ছবি: ডেইলি বাংলাদেশ

গত সপ্তাহে বয়ে যাওয়া ঘূ‌র্ণিঝড় মি‌ধি‌লির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নি‌খোঁজ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। পরে উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ‌নিবার কোস্টগার্ড মি‌ডিয়া উইংয়ের পরিচালক লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি বিজ্ঞপ্তির মাধ‌্যমে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মিধিলির কারণে ডুবে যাওয়া বাংলাদেশি ফিশিং ট্রলার ‘মোহনা’র এক জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।

Advertisement

এর আগে, গত শ‌নিবার (১৮ ন‌ভেম্বর) ঘূর্ণিঝড় মিধিলির কব‌লে নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার ক‌রে বাংলাদেশ কোস্টগার্ড।

সে সময় জানানো হয়, কক্সবাজার গভীর সমুদ্র থেকে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করছে কোস্টগার্ড জাহাজ মনসুর আলী।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জেলে
লিংক সফলভাবে কপি হয়েছে!