ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অর্ধ শতাধিক জেলে পেলেন লাইফ বয়া

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ২৩ নভেম্বর ২০২৩
অর্ধ শতাধিক জেলে পেলেন লাইফ বয়া
জেলেদের মাঝে লাইফ বয়া বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউপির ৫৬ জেলের মাঝে লাইফ বয়া বিতরণ করেছেন কারিতাশ বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তালতলী কারিতাশ কার্যালয়ে এ সরঞ্জাম বিতরণ করে।

কারিতাশ বরিশাল অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা ডিএম সম্রাট সেরাও এর সভাপত্বিতে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা, মেরিন ফিশারিজ অফিসার অলিউল্লাহ শুভ, ইউপি সদস্য ইসমাইল ফরাজী প্রমুখ।

Advertisement

এ সময় বক্তরা বলেন, ইলিশ ধরতে উপকূলের জেলেদের নদীতে ও গভীর সমুদ্রে যেতে হয়। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে অনেক জেলে নিখোঁজ হয়ে যায়। কিন্তু সেই ঝুঁকি মোকাবিলায় জেলেদের প্রস্তুতি থাকে না বললেই চলে। লাইফ জ্যাকেট, বয়া ছাড়াই জেলেরা যাচ্ছেন সমুদ্রে। এতে প্রতিবছরই ট্রলার ডুবিতে নিহত হতে হয় জেলেদের। তাই জেলেদের সুরক্ষার কথা চিন্তা করে জেলেদের মাঝে লাইফ বয়া বিতরণ করা হয়। এতে জেলেরা নিরাপদে মাছ শিকার করতে পারবেন।

পর্যায়ক্রমে উপজেলার বড়বগী ও সোনাকাটা ইউপির মোট ১ হাজার জেলের মাঝে লাইফবয়া বিতরণ করা হবে। এছাড়াও স্বল্পমূল্যে লাইফবয়া তৈরির লক্ষ্যে তৌহিদ প্লাস্টিক স্টোরকে লাইফ বয়া তৈরির জন্য একটি ডাইচ প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!