ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু তোলায় বাবা-ছেলে গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ২৫ নভেম্বর ২০২৩
কুষ্টিয়ায় অবৈধভাবে বালু তোলায় বাবা-ছেলে গ্রেফতার
অবৈধভাবে বালু তোলায় বাবা-ছেলে গ্রেফতার

কুষ্টিয়ায় বাংলা ড্রেজার দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

জেলার রানাখড়িয়া থেকে দেশীয় তৈরি বাংলা ড্রেজারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন সম্পর্কে বাবা-ছেলে।

পাবনার ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ থানা পুলিশের ওসি এমদাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে অভিযানে গেলে তিনটি ডিজেল ইঞ্জিনের ৬৫ ফুট দীর্ঘ একটি বাংলা ড্রেজারে বালু তুলতে দেখা যায়। ড্রেজারটি জব্দ করে এর মালিক আসাদুল শেখ (৫০) ও তার ছেলে আশিক ইসলামকে (২২) গ্রেফতার করা হয়। তাদের বাড়ি মিরপুর উপজেলার রানাখড়িয়া পশ্চিমপাড়ায়। এ ব্যাপারে নৌ-পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!