ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালে পড়েছিল কৃষকের নিথর দেহ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২৪ নভেম্বর ২০২৩
খালে পড়েছিল কৃষকের নিথর দেহ
ফাইল ফটো

নওগাঁর মান্দা-বাগমারা সীমান্তে ফতেপুর বাজারের পাশের খাল থেকে উত্তম কুমার নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে মান্দার বিষ্ণপুর ইউনিয়নের ফতেপুর বাজারের পাশের একটি খালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উত্তম কুমার মান্দার পার্শ্ববর্তী আত্রাই উপজেলার হাট কালুপাড়া ইউনিয়নের হাট কালুপাড়া গ্রামের অজিত চন্দ্র ওরফে চৈতার ছেলে। 

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ফতেপুর বাজারের পাশের খালে ওই কৃষকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খরব দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!