ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়ের বাল্যবিয়ে দিতে গিয়ে গুনলেন জরিমানা বাবা

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩২, ২৪ নভেম্বর ২০২৩
মেয়ের বাল্যবিয়ে দিতে গিয়ে গুনলেন জরিমানা বাবা
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মেয়ের বাল্যবিয়ে দিতে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা গুনলেন ইউপি সদস্য বাবা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি ) মাহবুবুল হাসান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বকশীপাড়া এলাকায় ওই ইউপি সদস্য তার অপ্রাপ্ত বয়স্ক (১৪) মেয়ের বিয়ের আয়োজন করেন। গোপন সংবাদে বিয়ে বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমার রায়সহ তার সঙ্গী ফোর্স।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রের মাহবুবুল হাসান বলেন, সরকারি আইন অনুযায়ী মেয়েদের ১৮ বয়সের নিচে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ে নিরোধ আইনে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন অপরাধ করবেন না বলে মুচলেকাও দেন মেয়ের বাবা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!