ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
গোরস্তানের গাছ-পাতা খাওয়ার অপরাধ

এক বছর সাজা খেটে মুক্তি পেল ৯টি ছাগল 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ২৪ নভেম্বর ২০২৩
এক বছর সাজা খেটে মুক্তি পেল ৯টি ছাগল 
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল নগরীর মুসলিম কবরস্থানের ভেতর ঢুকে ঘাস ও গাছের পাতা খাওয়ার অপরাধে এক বছর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) খোয়াড়ে আটকে ছিল ৯টি ছাগল। শুক্রবার নবনির্বাচিত সিটি মেয়রের নির্দেশনায় মুক্তি পায় ছাগলগুলো। এরপর ছাগলগুলো মালিক রাজিবের কাছে হস্তান্তর করে বিসিসি কর্তৃপক্ষ।

২০২২ সালের ৬ ডিসেম্বর বরিশাল বিসিসি তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশেক্রমে উদ্যোক্তা শাহরিয়ার সাচিব রাজিবের উন্নত প্রজাতির ১৫টি ছাগল আটক করে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ১৫টি ছাগল বিনানুমতিতে নগরীর মুসলিম কবরস্থানের গেট খোলা পেয়ে ভেতরে ঢুকে ঘাস ও গাছের পাতা খাওয়ার অপরাধে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা।

Advertisement

অভিযোগ আছে, বন্দি অবস্থায় কয়েকটি ছাগল বাচ্চা দিয়েছে। এরই মধ্যে অযত্নে আর অবহেলায় বেশ কয়েকটি বাচ্চা মারা যায়। ছাগলগুলো আটকের পর থেকে সিটি করপোরেশনসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও ভুক্তভোগী ওই পরিবারটি মাসের পর মাস পেরিয়ে গেলেও ফিরে পায়নি তার পালিত ছাগলগুলো।

অবশেষে আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নজরে আসে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের। পরে তার নির্দেশনায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আটককৃত ছাগলগুলো মালিক রাজিবের কাছে হস্তান্তর করে বিসিসি কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন- বিসিসির প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ছাগল বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!