ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ৮

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ২৪ নভেম্বর ২০২৩
চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ৮
বাস উল্টে খাদে। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে পড়ে আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলার আশাশুনি সড়কের বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া ঈদগাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি থেকে যাত্রী নিয়ে একটি মিনিবাস সাতক্ষীরার নওয়াপাড়া ঈদগাহ পৌঁছালে সামনের চাকা ফেটে হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে  খাদে পড়ে যায় বাসটি। এতে আটজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আশাশুনি ফায়ার সার্ভিস ইনচার্জ আবুল কালাম মোড়ল বলেন, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে আমাদের একটি উদ্ধারকারী দল। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!