ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙামাটিতে পিকআপ খাদে পড়ে চালক নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৪, ২৪ নভেম্বর ২০২৩
রাঙামাটিতে পিকআপ খাদে পড়ে চালক নিহত
রাঙামাটিতে পিকআপ খাদে পড়ে চালক নিহত

রাঙামাটির সাজেকে উদয়পুর নামক স্থানে বালুবাহী পিকআপ খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. মনু মিয়া(৩৫)। তার বাড়ি কক্সবাজার।

Advertisement

পুলিশ জানায়, সীমান্ত সড়ক নির্মাণের কাজে একটি বালুবাহী পিকআপ উদয়পুর নামক স্থানে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক মনু মিয়া নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি মোহাম্মদ নূরুল হক জানান, আমরা একটি পিকআপ খাদে পড়ে চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল দূর্গম এলাকায়। পুলিশ ঘটনা পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!