বুধবার বিকেলে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনাঘাট চৌরাস্তা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার লতিফপুর গ্রামের মো. সাগর আলী (২৬), একই জেলার বিলরৌপুর গ্রামের সাগর (২০), সাতক্ষীরা জেলার খানাইদিয়া গ্রামের রসুল মোড়ল (১৯) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রসুলপুর গ্রামের মো. আনারুল হক (৩০)।
.png)
জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কোস্টগার্ড সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম সদর উপজেলার হরিনাঘাট চৌরাস্তা মাঠের সামনে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫৪ কেজি গাঁজা (তিনটি সিনথেটিক বস্তায় রক্ষিত), ১টি মিনি পিকআপ, ২টি স্মার্টফোন ও ২টি মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।