ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় বাঁশ পড়ে ভিক্ষুকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ২২ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় বাঁশ পড়ে ভিক্ষুকের মৃত্যু
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাথায় বাঁশ পড়ে জুবেদা বেগম নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খড়িয়ালা গ্রামের একটি বাড়িতে জুবেদা বেগমসহ ৫-৬ নারী ভিক্ষুক বসবাস করে আসছিলেন।  মঙ্গলবার বিকেলে ভিক্ষা করা শেষে বাড়ি ফিরে আসেন জুবেদা বেগম। কিন্তু ঘরে ডুকতেই হঠাৎ টিনের চালের বাঁশ তার মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে পাশের বাড়ির লোকজন জুবেদাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

Advertisement

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, মাথায় বাঁশ পড়ে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!