ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লামায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ২৩:২২, ২১ নভেম্বর ২০২৩
লামায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
লামা থানা- ফাইল ফটো

বান্দরবানের লামা উপজেলায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সুতাবাদী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুরুল ইসলাম একই এলাকার জিন্নাত আলীর ছেলে।

জানা যায়, সকালে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নুরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ওসি শামীম শেখ। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!