ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামপালে চারটি গরুসহ ৩ চোর আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ২১ নভেম্বর ২০২৩
রামপালে চারটি গরুসহ ৩ চোর আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চারটি গরুসহ ৩ চোরকে আটক করেছে। সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রামপাল খেওয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। 

আটককৃতরা হলেন, উপজেলার রামপাল সদরের কাদের খার ছেলে মো. কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. জামাল শেখ (৩২)। তারা দীর্ঘদিন ধরে গরু-ছাগল চোরাকারবারী করে আসছিল বলে জানা গেছে। 

Advertisement

রামপাল থানার ওসি এস.এম আশরাফুল আলম জানান, ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের ওপর নজর রাখছিল। এরপর সোমবার বিকেলে খবর পাওয়া যায়; কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের তথ্যমতে, ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরো ২টি গরুসহ আটক করা হয়।

তিনি জানান, তাদের সঙ্গে যারা জড়িত আছেন তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!